মার্কিন ঘাঁটি ব্যবহার করে হামলা চালিয়েছে ইসরাইল: ইরাকি কমান্ডার
https://parstoday.ir/bn/news/west_asia-i73433-মার্কিন_ঘাঁটি_ব্যবহার_করে_হামলা_চালিয়েছে_ইসরাইল_ইরাকি_কমান্ডার
ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির অবস্থানে সম্প্রতি যেসব ড্রোন হামলা হয়েছে তার জন্য ইহুদিবাদী ইসরাইল ইরাকের ভেতরকার কয়েকটি মার্কিন ঘাঁটি ব্যবহার করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০১৯ ১৫:৪৬ Asia/Dhaka
  • ইসরাইলের হারমেস ড্রোন
    ইসরাইলের হারমেস ড্রোন

ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির অবস্থানে সম্প্রতি যেসব ড্রোন হামলা হয়েছে তার জন্য ইহুদিবাদী ইসরাইল ইরাকের ভেতরকার কয়েকটি মার্কিন ঘাঁটি ব্যবহার করেছে।

হাশদ আশ-শাবির একজন কমান্ডার ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলম নিউজ নেটওয়ার্ক একথা জানিয়ে বলেছেন, ভবিষ্যতে এ ধরনের হামলা হলে তার পাল্টা জবাব দেয়া হবে।

ইরাকের প্রতিরোধকামী সংগঠন সারাইয়া আল-খোরাসানীর কমান্ডার আলী আল-ইয়াসেরি আরো বলেন, ইরাকের উপর ইসরাইলের সমস্ত হামলা ছিল পরোক্ষ এবং এজন্য তারা ইরাকের ভেতরের মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইসরাইল তাদের ড্রোন ইরাকের আকাশে উড়িয়েছে।

হাশ্‌দ আশ-শাবির যোদ্ধারা

ইরাকের এ কমান্ডার বলেন, তার দেশের প্রতিরোধকারী সংগঠনগুলো অতীতে ইহুদিবাদী ইসরাইলকে পরাজিত করেছে এবং ভবিষ্যতেও পরাজিত করতে সক্ষম। ইরাকী প্রতিরোধকামী সংগঠনগুলোর শক্তি বৃদ্ধি করার জন্য তিনি ধন্যবাদ জানান।

আলী আল-ইয়াসেরি বলেন, হাশ্‌দ আশ-শাবি এখন এমন শক্তির অধিকারী হয়েছে যে, ইরাকের জন্য তারা নতুন নতুন বিজয় এনে দিতে পারে।

গত  আগস্ট ইরাকের সামরিক বাহিনী জানিয়েছিল, সিরিয়া সীমান্তবর্তী ইরাকি শহর আল-কায়েমে ইহুদিবাদী ইসরাইলের হামলার ব্যাপারে তদন্ত করছে। ওই হামলায় হাশ্‌দ আশ-শাবির দু জন যোদ্ধা নিহত হয়। এছাড়া, ১৯ জুলাই ইসরাইল ইরাকের আমেরলি শহরের কাছে এ সংগঠনের একটি অবস্থানে ড্রোন থেকে বোমা হামলা চালায়।#

পার্সটুডে/এসআইবি/৬