সিরিয়ায় অভিযান সাময়িক: ইরানকে আশ্বস্ত করল তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i74298-সিরিয়ায়_অভিযান_সাময়িক_ইরানকে_আশ্বস্ত_করল_তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফকে এই বলে আশ্বস্ত করেছেন যে, সিরিয়ায় তুর্কি সেনারা যে অভিযান চালাচ্ছে তা হবে সাময়িক এবং ক্ষণস্থায়ী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৮, ২০১৯ ১০:০৫ Asia/Dhaka
  • ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোন আলাপ
    ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোন আলাপ

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফকে এই বলে আশ্বস্ত করেছেন যে, সিরিয়ায় তুর্কি সেনারা যে অভিযান চালাচ্ছে তা হবে সাময়িক এবং ক্ষণস্থায়ী।

গতরাতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন সংলাপে এই আশ্বাস দেন। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনারা অভিযান শুরুর পর চাভুসওগ্লু ওই আশ্বাস দিলেন।

সিরিয়ায় তুর্কি সেনাদের অভিযান (ফাইল ফটো)

স্থানীয় সূত্রগুলো বলছে, তুরস্কের সেনারা সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থানরত কুর্দি গেরিলা গোষ্ঠী পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র ওপর গোলাবর্ষণ শুরু করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-মালিকিয়া শহরে তুর্কি সেনারা অভিযান চালাচ্ছে। তুরস্ক এসব কুর্দি গেরিলাদেরকে পিকেকে গেরিলা গোষ্ঠীর সহযোগী সংগঠন বলে মনে করে।

গতরাতে ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তুরস্ককে। জবাবে তুর্কি মন্ত্রী বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান হবে খুব সাময়িক সময়ের জন্য।#

পার্সটুডে/এসআইবি/৮