কারবালার শোকানুষ্ঠান : হাশদ আশ শাবির সদস্যরা এলেন কুচকাওয়াজ করে
https://parstoday.ir/bn/news/west_asia-i74584-কারবালার_শোকানুষ্ঠান_হাশদ_আশ_শাবির_সদস্যরা_এলেন_কুচকাওয়াজ_করে
কারবালায় ইমাম হোসেন (আ.) ও তাঁর সঙ্গীদের শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাইনের রাতের (অর্থাৎ শুক্রবার দিবাগত রাতের) শোকানুষ্ঠানে সামরিক কুচকাওয়াজের মাধ্যমে অংশ নিলেন ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবির সদস্যরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৮, ২০১৯ ২২:০৮ Asia/Dhaka
  • কুচকাওয়াজে হাশদ আশ-শাবির সদস্যরা -কেবলমাত্র এ ছবিটি তুলেছে মাশরেকি নিউজ
    কুচকাওয়াজে হাশদ আশ-শাবির সদস্যরা -কেবলমাত্র এ ছবিটি তুলেছে মাশরেকি নিউজ

কারবালায় ইমাম হোসেন (আ.) ও তাঁর সঙ্গীদের শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাইনের রাতের (অর্থাৎ শুক্রবার দিবাগত রাতের) শোকানুষ্ঠানে সামরিক কুচকাওয়াজের মাধ্যমে অংশ নিলেন ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবির সদস্যরা।

হাশদ আশ-শাবির দলের কুচকাওয়াজ

শোককে শক্তিতে পরিণত করার ঘোষণাই যেন তারা দিলেন এর মাধ্যমে। শোকানুষ্ঠানে অংশ গ্রহণকারীর হাশদ আশ-শাবির দলটির কুচকাওয়াজ প্রত্যক্ষ করি হজরত আবুল ফজল আব্বাস (আ) মাজারে। সুশৃঙ্খল দলটি কারবালার ইমাম হোসেন (আ)-এর সেনাপতি আবুল ফজল আব্বাসের প্রতি শ্রদ্ধা জানান সামরিক সালামের মাধ্যমে।

দলটি ধীর লয়ে কুচকাওয়াজ করে ঢোকে হজরত আবুল ফজল আব্বাস (আ)-এর মাজারে। কুচকাওয়াজে অংশগ্রহণকারী হাশদ আশ-শাবির সদস্যদের হাতে কালোসহ নানা বর্ণের পতাকা ছিল। ছিল ইরাকি জাতীয় পতাকা।

শোককে শক্তিতে পরিণত করার ঘোষণাই যেন তারা দিলেন

শোক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব দলই প্রথমে সাইয়্যেদুশ শোহাদা হজরত ইমাম হোসেন (আ)-এর প্রতি শোক প্রকাশ করে এসেছেন। একই কাজও করেছেন হাশদ আশ-শাবির সদস্যরা।

ঐতিহ্যবাহী শোকানুষ্ঠানে ইরাকি সংগঠনের পাশাপাশি পাকিস্তান, ভারত, লেবানন, তুরস্ক এবং ইরানের নানা সংগঠন অংশ নিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/১৮