ইরাক সরকারের পতন ঘটাতে কাজ করছে আমেরিকা ও তার মিত্ররা: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i74777-ইরাক_সরকারের_পতন_ঘটাতে_কাজ_করছে_আমেরিকা_ও_তার_মিত্ররা_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারি ও উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরাকে অনিরাপত্তা ও অস্থিতিশীলতা সৃষ্টির যে চেষ্টা চলছে তার পেছনে রয়েছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৬, ২০১৯ ১৩:০৭ Asia/Dhaka
  • ইরাক সরকারের পতন ঘটাতে কাজ করছে আমেরিকা ও তার মিত্ররা: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারি ও উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরাকে অনিরাপত্তা ও অস্থিতিশীলতা সৃষ্টির যে চেষ্টা চলছে তার পেছনে রয়েছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো।

তিনি বলেন, ইরাকি জনগণের কিছু যৌক্তিক দাবি রয়েছে। আর এই পরিস্থিতিকেই অপব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তিনি এক টুইটে এসব কথা বলেছেন।

তিনি বলেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব সাবেক স্বৈরশাসক সাদ্দামের সমর্থকদেরকেও এই কাজে ব্যবহার করছে। তারা এর মাধ্যমে ইরাকের বর্তমান নির্বাচিত সরকারের পতন ঘটাতে চায়।

তবে তিনি এও বলেছেন, ইরাকের জনগণের অর্থনৈতিক সমস্যা সমাধানের ওপর দেশটির সরকারকে গুরুত্ব দিতে হবে। ইরাক থেকে মার্কিন সেনারা চলে গেলে দেশটির সমস্যার সমাধান হবে বলে তিনি মন্তব্য করেন।

গতকালও ইরাকজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। কারবালাসহ কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়েছে।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।