ইরাকের চলমান অস্থিরতার পেছনে রয়েছে আমেরিকা-ইসরাইল: আল ফাতাহ জোট
https://parstoday.ir/bn/news/west_asia-i74804-ইরাকের_চলমান_অস্থিরতার_পেছনে_রয়েছে_আমেরিকা_ইসরাইল_আল_ফাতাহ_জোট
ইরাকের আল-ফাতাহ অ্যালায়েন্সের প্রধান হাদি আল-আমেরি বলেছেন, ইরাক বর্তমানে চরম বিশৃঙ্খলার সম্মুখীন এবং ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা এর পেছনে রয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল এ খবর জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০১৯ ১৩:৫০ Asia/Dhaka
  • হাদি আল-আমেরি
    হাদি আল-আমেরি

ইরাকের আল-ফাতাহ অ্যালায়েন্সের প্রধান হাদি আল-আমেরি বলেছেন, ইরাক বর্তমানে চরম বিশৃঙ্খলার সম্মুখীন এবং ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা এর পেছনে রয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল এ খবর জানিয়েছে।

আল-আমেরি আরো বলেছেন, ইরাকে এমন কিছু লোক রয়েছে যারা গোটা দেশে বিশৃঙ্খলা ও সহিংসতা ছড়িয়ে দিতে চায়। আর এসব লোককে পেছন থেকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল।

এদিকে, ইরাকের ‘আসায়েব আহলুল হাক’ আন্দোলনের মহাসচিব শেইখ কায়েস আল খাজ আলী বলেছেন, ইরাকে নতুনকরে যে  বিক্ষোভ শুরু হয়েছে তাতে ইসরাইল ও আমেরিকার হাত রয়েছে এবং বর্তমান পরিস্থিতি চরম বিশৃঙ্খলাপূর্ণ। তিনি বলেন, ইরাকে রক্তাক্ত পরিস্থিতির দায় বিজাতীয়রা এড়িয়ে যেতে পারবে না।

ইরাকে গত কয়েক দিনে বিক্ষোভের সময় বেশ কয়েকজন অস্ত্রধারীকে আটক করা হয়েছে। এছাড়া অস্ত্রভর্তি গাড়ী জব্দ হয়েছে। আমেরিকা ও তার মিত্ররা ইরাকে বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়ে নিজের কর্তৃত্ব জোরদারের চেষ্টা করছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।