‘শীর্ষ কমান্ডারদের হত্যার জন্য ইসরাইল ও আমেরিকা দায়ী’
https://parstoday.ir/bn/news/west_asia-i74819-শীর্ষ_কমান্ডারদের_হত্যার_জন্য_ইসরাইল_ও_আমেরিকা_দায়ী’
ইরাকের আসাইব আহলুল হক নামে একটি সংগঠনের দুইজন শীর্ষ পর্যায়ের কমান্ডারকে হত্যার জন্যই ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকাকে দায়ী করা হচ্ছে। সংগঠনটি ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্‌দ আশ-শাবির অংশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০১৯ ০৫:৫৫ Asia/Dhaka
  • ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সশস্ত্র যোদ্ধারা
    ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সশস্ত্র যোদ্ধারা

ইরাকের আসাইব আহলুল হক নামে একটি সংগঠনের দুইজন শীর্ষ পর্যায়ের কমান্ডারকে হত্যার জন্যই ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকাকে দায়ী করা হচ্ছে। সংগঠনটি ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্‌দ আশ-শাবির অংশ।

সংগঠনের নেতারা সতর্ক করে বলেছেন, দেশের অভ্যন্তরে বাইরের শক্তির তৎপরতা রয়েছে। তারা বলছেন, এই দুই কমান্ডারের রক্তে ইসরাইল ও আমেরিকার হাত রঞ্জিত; এই হত্যার প্রতিশোধ নেয়া হবে।

সম্প্রতি ইরাকে যে বিক্ষোভ শুরু হয়েছে তার ভেতরে কথিত বিক্ষোভকারীরা মিসান প্রদেশে শুক্রবার বিকেলে আসাইব আহলুল হকের কার্যালয়ে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়।

শনিবার দাফন অনুষ্ঠানে খাজালি নামে আসাইব আহলুল হকের এক নেতা বলেন, ইরাকের বিরুদ্ধে কত বেশি ষড়যন্ত্র হচ্ছে এই দুই হত্যাকাণ্ড তারই প্রমাণ। তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং তাদের পৃষ্ঠপোষক আমেরিকা, সৌদি আরব এবং ইসরাইলের পরাজয়ের প্রতিশোধ নিতেই এসব হত্যাকাণ্ড চালানো হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৮