লেবাননে বিক্ষোভ চলছে; ফেইসবুকের সাহায্যে ষড়যন্ত্র চালাচ্ছে মোসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i74854-লেবাননে_বিক্ষোভ_চলছে_ফেইসবুকের_সাহায্যে_ষড়যন্ত্র_চালাচ্ছে_মোসাদ
ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা 'মোসাদ' সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সাহায্যে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও গুপ্তচরবৃত্তি করার চেষ্টা চালাচ্ছে। লেবাননের সেনাবাহিনীর এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৯, ২০১৯ ১৪:২৭ Asia/Dhaka
  • লেবাননে বিক্ষোভ চলছে; ফেইসবুকের সাহায্যে ষড়যন্ত্র চালাচ্ছে মোসাদ

ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা 'মোসাদ' সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সাহায্যে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও গুপ্তচরবৃত্তি করার চেষ্টা চালাচ্ছে। লেবাননের সেনাবাহিনীর এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, 'জামাল ফা' নামের একটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে অনেক লেবাননির কাছে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হয়েছে এবং তাদেরকে অর্থ-কড়ি দিতে চেয়েছে। লেবাননে দুই সপ্তাহব্যাপী বিক্ষোভের মধ্যেই মোসাদের এই কৌশলের খবর ফাঁস করল দেশটির সেনাবাহিনী।

লেবাননের সেনাবাহিনীর বিবৃতিতে জনগণকে সতর্ক করে বলা হয়েছে, তারা নিশ্চিত হয়েছেন 'জামাল ফা' নামের ফেইসবুক অ্যাকাউন্টটি মোসাদ পরিচালনা করছে এবং লেবাননে বিশৃঙ্খলা ও উত্তেজনা ছড়ানোই এর উদ্দেশ্য। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আইন অনুযায়ী লেবাননের কোনো নাগরিক ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না।

এদিকে, আজও লেবাননে অর্থনৈতিক সমস্যা সমাধানের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে। টানা ১৩ দিন ধরে বিক্ষোভ করে আসছে দেশটির জনগণ। বিক্ষোভের কারণে দেশের অভ্যন্তরে ওষুধসহ জরুরি পণ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। লেবাননের সরকার সমস্যা সমাধানে সংস্কার পরিকল্পনা ঘোষণা করলেও বিক্ষোভ থামছে না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।