তুর্কি সেনাদের সঙ্গে সংঘর্ষে সিরিয়ার ৭ সেনা নিহত
-
হাসাকা প্রদেশে মেতোয়েন সিরিয় সেনা
তুকি সীমান্তবর্তী সিরিয়ার রাস আল-আইন শহরে তুরস্কের সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে সিরিয়ার অন্তত সাত সেনা নিহত হয়েছে। সংঘর্ষে তুরস্ক ও সিরিয়ার সেনাদের মধ্যে প্রচণ্ড গোলাগুলি বিনিময় হয়। এসময় তুরস্কের পক্ষে সিরিয়ার সরকার-বিরোধী গেরিলারা সিরিয় সেনাদের বিরুদ্ধে সংঘর্ষ অংশ নেয়।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে। সংস্থাটি বলছে, সিরিয়ার ভেতরে তুরস্ক সামরিক অভিযান শুরুর পর এই প্রথম সিরিয় সেনাদের সঙ্গে তুর্কি সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটল। তবে ইরানের প্রেস টিভি জানিয়েছে, রোববারও তুর্কি সেনা সিরিয়ার সেনাদের ওপর হামলা চালায়। গতকালের (মঙ্গলবার) সংঘর্ষে সিরিয়ার ২০ সেনা আহত হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষের সময় বাশার আল-আসাদ বিরোধী গেরিলা গোষ্ঠী যেমন তুরস্ককে সমর্থন দেয়, তেমনি তুর্কি বাহিনী ড্রোন ব্যবহার করে। রাস আল-আইন শহরের তিনটি পয়েন্টে তুর্কি সেনাদের সঙ্গে সিরিয় সেনাদের সংঘর্ষ হয়।#
পার্সটুডে/এসআইবি/৩০