সিরিয়ার উত্তরাঞ্চলে আকাশ পথে টহলে নেমেছে রুশ বিমানমহাকাশ বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i75080-সিরিয়ার_উত্তরাঞ্চলে_আকাশ_পথে_টহলে_নেমেছে_রুশ_বিমানমহাকাশ_বাহিনী
রাশিয়ার বিমানমহাকাশ বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে আকাশ পথে টহল দেয়া শুরু করেছে। রুশ সামরিক বিমান চালক দিমিত্রি আইভানহো সাংবাদিকদের জানান, হেলিকপ্টার নিয়ে দৈনিক এ টহল দেয়া হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৮, ২০১৯ ১২:০০ Asia/Dhaka
  • সিরিয়ার উত্তরাঞ্চলে আকাশ পথে টহলে নেমেছে রুশ বিমানমহাকাশ বাহিনী

রাশিয়ার বিমানমহাকাশ বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে আকাশ পথে টহল দেয়া শুরু করেছে। রুশ সামরিক বিমান চালক দিমিত্রি আইভানহো সাংবাদিকদের জানান, হেলিকপ্টার নিয়ে দৈনিক এ টহল দেয়া হবে।

বিশেষ এ টহল কয়েকটি আকাশ পথে দেয়া হবে উল্লেখ করে তিনি আরও জানান যে, টহল দেয়ার সময় হেলিকপ্টার ৫০ থেকে ৬০ মিটার বা ১৬৪ থেকে ২০০ ফুট ওপর দিয়ে উড়বে।

সিরিয়ায় টহল দিচ্ছে রুশ সামরিক পুলিশ

তিনি বলেন, টহল এলাকার মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা এবং রুশ সামরিক পুলিশের টহল বহরকে আকাশ থেকে সহযোগিতা করাই হবে তাদের প্রধান লক্ষ্য।#

পার্সটুডে/মূসা রেজা/৮