ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন সেনাঘাঁটির কাছে আঘাত হানল ১৭ রকেট
https://parstoday.ir/bn/news/west_asia-i75100-ইরাকের_উত্তরাঞ্চলে_মার্কিন_সেনাঘাঁটির_কাছে_আঘাত_হানল_১৭_রকেট
ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সেনাঘাঁটির কাছে ১৭টি রকেট আঘাত হেনেছে। এ হামলায় কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। ইরাকের সশস্ত্র বাহিনী এক বিবৃতি প্রকাশ করে এ খবর জানিয়ে বলেছে, উত্তর ইরাকের নেইনাভা প্রদেশের কাইয়ারা শহরের মার্কিন ঘাঁটির কাছে এ রকেট হামলা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৯, ২০১৯ ০২:৫৩ Asia/Dhaka
  • ইরাকে মোতায়েন মার্কিন সেনা (ফাইল ছবি)
    ইরাকে মোতায়েন মার্কিন সেনা (ফাইল ছবি)

ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সেনাঘাঁটির কাছে ১৭টি রকেট আঘাত হেনেছে। এ হামলায় কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। ইরাকের সশস্ত্র বাহিনী এক বিবৃতি প্রকাশ করে এ খবর জানিয়ে বলেছে, উত্তর ইরাকের নেইনাভা প্রদেশের কাইয়ারা শহরের মার্কিন ঘাঁটির কাছে এ রকেট হামলা হয়।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

মার্কিন বাহিনী কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে ২০০১ সালে আফগানিস্তান দখল করে এবং এর দু’বছর পর ২০০৩ সালে ইরাক দখল করে নেয়।মার্কিন বাহিনীর উপস্থিতির ফলে এই দু’টি দেশেরই নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটে এবং দুই দেশের জনগণের মধ্যে ব্যাপক মার্কিন বিরোধী মনোভাব গড়ে ওঠে।

২০১৬ সালে দায়েশের হাত থেকে কাইয়ারা শহর পুনরুদ্ধার করে ইরাকের সেনাবাহিনী

এরপর মার্কিন আগ্রাসনের দীর্ঘমেয়াদি ফল হিসেবে ২০১৪ সালে ইরাকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) আবির্ভাব হলে তাদের দমনের অজুহাতে আবার ইরাকে সেনা পাঠায় আমেরিকা।দায়েশে সৃষ্টির পেছনে আমেরিকা হাত থাকার বিষয়টি বিবেচনা করে ইরাকি জনগণ আবার ওয়াশিংটের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে।

কাইয়ারা শহরটি ২০১৪ সালে জঙ্গি গোষ্ঠী দায়েশ দখল করে নিলেও ২০১৬ সালে ইরাকের সেনাবাহিনী এটি পুনরুদ্ধার করে।দায়েশ বিরোধী যুদ্ধে ইরাকের সেনাবাহিনীকে সামরিক উপদেষ্টা দিয়ে সাহায্য করে ইরান।কিন্তু মার্কিন বাহিনী দায়েশ বিরোধী অভিযানের নামে সে সময় কাইয়ারা শহরে যে হামলা চালায় তাকে নির্বিচারে বেসামরিক মানুষ নিহত হয়।তখন থেকে সেখানে মার্কিন সেনাঘাঁটির বিরুদ্ধে জনমত তীব্র ছিল।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।