ইসরাইলি হামলায় ইসলামি জিহাদের কমান্ডার শহীদ; ৮০ ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব
https://parstoday.ir/bn/news/west_asia-i75200-ইসরাইলি_হামলায়_ইসলামি_জিহাদের_কমান্ডার_শহীদ_৮০_ক্ষেপণাস্ত্র_দিয়ে_জবাব
ফিলিস্তিনের গাজার পূর্বাঞ্চলে ইসরাইলি বোমা হামলায় প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদের প্রভাবশালী কমান্ডার বাহা আবুল আতা শহীদ হয়েছেন। আজ (মঙ্গলবার) সকালে বাহা আবুল আতা'র বাড়িতে বোমাবর্ষণ করে দখলদার ইসরাইলি বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১২, ২০১৯ ১৩:৩৯ Asia/Dhaka
  • শহীদ বাহা আবুল আতা
    শহীদ বাহা আবুল আতা

ফিলিস্তিনের গাজার পূর্বাঞ্চলে ইসরাইলি বোমা হামলায় প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদের প্রভাবশালী কমান্ডার বাহা আবুল আতা শহীদ হয়েছেন। আজ (মঙ্গলবার) সকালে বাহা আবুল আতা'র বাড়িতে বোমাবর্ষণ করে দখলদার ইসরাইলি বাহিনী।

এতে তিনি ও তার স্ত্রী শহীদ হন এবং দুই সন্তানসহ তিন জন আহত হয়। আহত দুই সন্তানের অবস্থাই আশঙ্কাজনক। বোমা হামলার জবাবে ইসলামি জিহাদ আজ সকাল থেকে এ পর্যন্ত ইসরাইলে ৮০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মাত্র ২০টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে।

ইসলামি জিহাদের হামলায় বেশ কয়েক জন ইহুদিবাদী আহত হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে। এতে বলা হয়েছে, তেল আবিব, আসকালান ও সিদরুতসহ বেশ কয়েকটি ইহুদি উপশহরে ক্ষণে ক্ষণে সাইরেন বেজে উঠছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ভীড় জমেছে।

তাড়াহুড়ো করে আশ্রয়কেন্দ্রে ঢুকতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন ইহুদিবাদী। আর ক্ষেপণাস্ত্রের আঘাতে আহতের সংখ্যা ১৩।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।