যুদ্ধবিরতির পর দ্বিতীয় দিনের মতো গাজায় বোমা হামলা করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i75305-যুদ্ধবিরতির_পর_দ্বিতীয়_দিনের_মতো_গাজায়_বোমা_হামলা_করল_ইসরাইল
যুদ্ধবিরতি লঙ্ঘন করে টানা দ্বিতীয় দিনের মতো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বিমান হামলা চালাল ইহুদিবাদী ইসরাইল। মিশরের মধ্যস্থতায় বৃহস্পতিবার ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন ও ইসরাইলের মধ্যে ওই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৬, ২০১৯ ১৮:৩০ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি বিমান হামলা
    গাজায় ইসরাইলি বিমান হামলা

যুদ্ধবিরতি লঙ্ঘন করে টানা দ্বিতীয় দিনের মতো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বিমান হামলা চালাল ইহুদিবাদী ইসরাইল। মিশরের মধ্যস্থতায় বৃহস্পতিবার ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন ও ইসরাইলের মধ্যে ওই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।

ফিলিস্তিনের আল-আকসা টেলিভিশন জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবিমান গাজা উপত্যকায় উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি অবস্থানে হামলা চালায়। এছাড়া, গাজার নৌ পুলিশের কম্পাউন্ডের উপরও ইসরাইলি বিমান হামলা চালিয়েছে। তবে, এসব হামলায় কেউ হতাহত হয় নি।

ইসরাইলি হামলায় শহীদ বাহা আবু আল-আতা

এদিকে, দক্ষিণ ইসরাইলের সর্ববৃহৎ শহর বিরশেবায় গতকাল মধ্যরাতের দিকে ক্ষেপণাস্ত্র হামলার সর্তকতা হিসেবে সাইরেন বাজানো হয়। এসময় ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে উদ্বেগ থেকে পাঁচজন অসুস্থ হয়ে পড়ে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়। এর পাশাপাশি হুড়োহুড়ি করে আশ্রয় শিবিরে ঢুকতে গিয়ে আরো চারজন আহত হয়েছে।

গত মঙ্গলবার জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের কমান্ডার বাহা আবু আল-আতাকে ইহুদিবাদী ইসরাইল হামলা চালিয়ে শহীদ করে। এরপর জিহাদ আন্দোলন দু'দিনে ইসরাইলের উপর ৪০০’র বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে তেল আবিবসহ ইসরাইলের বিরাট অংশ কার্যত অচল হয়ে পড়ে। পরে মিশরের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইল ইসলামি জিহাদের পূর্বশর্ত মেনে নিয়ে যুদ্ধ বিরতি করে।#

পার্সটুডে/এসআইবি/১৬