আরো এক শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ড দিচ্ছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i7597-আরো_এক_শিয়া_মুসলমানকে_মৃত্যুদণ্ড_দিচ্ছে_সৌদি_আরব
সৌদি আরব আরো এক শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউসুফ আল-মোশেইখাস নামে ওই শিয়া মুসলমানের মৃত্যুদণ্ডের রায়ে সৌদি আরবের একটি আদালত অনুমোদন দেয়ার পর বিষয়টি চূড়ান্ত হয়েছে। শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর আন-নিমরের শিরশ্ছেদ কার্যকরের চার মাসের মাথায় নতুন করে আরো এক শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছে সৌদি সরকার।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ২৩, ২০১৬ ২০:২৮ Asia/Dhaka
  • আরো এক শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ড দিচ্ছে সৌদি আরব

সৌদি আরব আরো এক শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউসুফ আল-মোশেইখাস নামে ওই শিয়া মুসলমানের মৃত্যুদণ্ডের রায়ে সৌদি আরবের একটি আদালত অনুমোদন দেয়ার পর বিষয়টি চূড়ান্ত হয়েছে। শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর আন-নিমরের শিরশ্ছেদ কার্যকরের চার মাসের মাথায় নতুন করে আরো এক শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছে সৌদি সরকার।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আওয়ামিয়া শহরের অধিবাসী ইউসুফকে সন্ত্রাসী তৎপরতার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। দু বছর আগে তাকে আটক করা হয়। সে সময় তিনি নিজ শহরে সরকার-বিরোধী কয়েকটি বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়েছিলেন। ২০১৪ সালের জানুয়ারি মাসে ইউসুফকে কারাগারে পাঠানো হয়।

ইউসুফের আসন্ন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। তারা বলছে, কোনো কিছু না জানিয়েই সৌদি সরকার ইউসুফকে অজ্ঞাত স্থানে মৃত্যুদণ্ড কার্যকর করবে। ২০১১ সালে আরব অঞ্চলে ইসলামি গণজাগরণ শুরু হলে তার ঢেউ সৌদি আরবেও লাগে। সে সময় পূর্বাঞ্চলীয় আওয়ামিয়া ও কাতিফ এলাকায় সৌদি রাজতন্ত্র ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়।#

সিরাজুল ইসলাম/২৩