কোনো আগ্রাসন বিনা জবাবে পার পাবে না: ইসলামি জিহাদ
-
যিয়াদ আন নাখালা
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব যিয়াদ আন নাখালা বলেছেন, গাজায় ইসরাইলের কোনো আগ্রাসন বিনা জবাবে পার পাবে না। তিনি আজ (বৃহস্পতিবার) গাজায় এ কথা বলেন।
নাখালা আরও বলেন, আগ্রাসীদের মোকাবেলায় জিহাদ অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি শত্রুদের আগ্রাসনের মোকাবেলায় সব প্রতিরোধ সংগঠনের মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, হামাসসহ সব প্রতিরোধ সংগঠনের সহযোগিতায় ইসরাইলকে সব ধরণের আগ্রাসনের জবাব দেওয়া হবে।
নাখালা বলেন, ইসলামি জিহাদ আন্দোলন সব শ্রেণীর মানুষের প্রতি শ্রদ্ধাশীল বিশেষকরে যারা রক্ত দিয়ে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাদের প্রতি সব সময় কৃতজ্ঞ।
তিনি বলেন, এক মাস আগেও ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা শত্রুর হামলা মোকাবেলা করেছে। যদিও শত্রুর হত্যা ও নিধনযজ্ঞ এবং অবরোধ একদিনের জন্যও থেমে নেই, থেমে ছিল না।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।