সৌদি আরবের দাম্মামে সরকারবিরোধী আরো দুই কর্মী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i76213-সৌদি_আরবের_দাম্মামে_সরকারবিরোধী_আরো_দুই_কর্মী_নিহত
সৌদি আরবের তেলসমৃদ্ধ দাম্মাম এলাকার একটি গ্রামে সরকারি বাহিনীর অভিযানে অন্তত আরো দু জন ভিন্ন মতাবলম্বী নিহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৬, ২০১৯ ১৪:০৬ Asia/Dhaka
  • সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্য
    সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্য

সৌদি আরবের তেলসমৃদ্ধ দাম্মাম এলাকার একটি গ্রামে সরকারি বাহিনীর অভিযানে অন্তত আরো দু জন ভিন্ন মতাবলম্বী নিহত হয়েছেন।

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ক্ষমতায় আসার পর দেশটির গণতন্ত্রপন্থী রাজনৈতিক ও মানবাধিকারকর্মী, ধর্মীয় আলেম এবং বুদ্ধিজীবীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান চালিয়ে আসছেন। এরই অংশ হিসেবে দাম্মাম এলাকায় ওই অভিযান চালানো হয়। এলাকাটি শিয়া মুসলিম অধ্যুষিত বলে পরিচিতি রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র বলেছে, সৌদি নিরাপত্তা বাহিনী গতকাল (বুধবার) দাম্মাম শহরের আশপাশের পুরো এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয় বলেও সূত্র জানিয়েছে। এতে বিরোধী মতের দুই ব্যক্তি মারাত্মকভাবে আহত হন।

এর আগে গত ২ ডিসেম্বর সৌদি আরবের বিশেষ অপরাধ আদালত দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের ভিন্ন মতাবলম্বী পাঁচ ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৬