রকেট হামলার খবরে আবারও মঞ্চ ছেড়ে পালালেন নেতানিয়াহু (ভিডিও)
https://parstoday.ir/bn/news/west_asia-i76222-রকেট_হামলার_খবরে_আবারও_মঞ্চ_ছেড়ে_পালালেন_নেতানিয়াহু_(ভিডিও)
আবারও মঞ্চ ছেড়ে পালালেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতরাতে আশদোদ শহরে রকেট হামলার সাইরেন বেজে ওঠার পর তিনি অন্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে পালিয়ে যান এবং বিশেষ নিরাপদ স্থানে অবস্থান নেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৬, ২০১৯ ১৭:৪৫ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

আবারও মঞ্চ ছেড়ে পালালেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতরাতে আশদোদ শহরে রকেট হামলার সাইরেন বেজে ওঠার পর তিনি অন্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে পালিয়ে যান এবং বিশেষ নিরাপদ স্থানে অবস্থান নেন।

একটি নির্বাচনী সভায় অংশ নিয়েছিলেন ৭০ বছর বয়সী নেতানিয়াহু। কিন্তু মঞ্চে উঠার কয়েক মিনিটের মধ্যে সাইরেন বেজে ওঠে। এরপরই তিনি ভয়ে তাড়াহুড়ো করে মঞ্চ থেকে নেমে যান। এই সময় তার দেহরক্ষীদের দৌড়ঝাঁপ লক্ষ্য করা যায়। গতকাল থেকে আবারও গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী।

গত সেপ্টেম্বরেও ফিলিস্তিনিদের ভয়ে দৌড়ে সমাবেশের মঞ্চ ছেড়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরও আগে তিনি রকেট থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান করেছিলেন। সে সময় এ সংক্রান্ত ছবি ভাইরাল হয়েছিল।

ইসরাইলি বাহিনী উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের দাবি করলেও ফিলিস্তিনিদের রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে হিমশিম খাচ্ছে। এ কারণে তারা সব সময় আতঙ্কে থাকে।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।