নিজ নিজ দেশের সন্ত্রাসীদের ফিরিয়ে নিন: ইউরোপের প্রতি সিরিয়ার আহ্বান
-
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার জাফারি
সিরিয়া থেকে নিজ নিজ দেশের সন্ত্রাসীদের ফিরিয়ে নেয়ার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক।জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার জাফারি শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের এক বৈঠকে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান।
তিনি সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী আন-নুসরা ফ্রন্টের প্রতি সমর্থন জানানোর জন্য তুরস্ক ও কাতারের সমলোচনা করেন।
বাশার জাফারি বলেন, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশগুলো জাতিসংঘের মতো বিশ্ব সংস্থার অপব্যবহার করে উল্টো সিরিয়ার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উত্থাপন করছে। প্রতিষ্ঠালগ্ন থেকে জাতিসংঘ বৃহৎ শক্তিগুলোর স্বার্থ রক্ষায় নিয়োজিত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসে পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতায় ভয়াবহ সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়া হয়।বিগত বছরগুলোতে রাশিয়া ও ইরানের সহযোগিতায় সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসাবাদের মূলোৎপাটন করতে সক্ষম হয়েছে।তবে সিরিয়ার উত্তরাঞ্চলের কোনো কোনো এলাকায় এখনো কিছু জঙ্গি গোষ্ঠী তৎপর রয়েছে।#
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।