দুর্নীতির অভিযোগ থেকে দায়মুক্তি চান যুদ্ধবাজ নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i76374-দুর্নীতির_অভিযোগ_থেকে_দায়মুক্তি_চান_যুদ্ধবাজ_নেতানিয়াহু
দুর্নীতির বিচার চলার মধ্যেই সংসদের কাছে দায়মুক্তি চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, আইন অনুযায়ী তিনি এ পদক্ষেপ নেবেন এবং এর উদ্দেশ্য হবে ইসরাইলকে আরো সেবা দেয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০২, ২০২০ ১২:০৮ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু
    বেনিয়ামিন নেতানিয়াহু

দুর্নীতির বিচার চলার মধ্যেই সংসদের কাছে দায়মুক্তি চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, আইন অনুযায়ী তিনি এ পদক্ষেপ নেবেন এবং এর উদ্দেশ্য হবে ইসরাইলকে আরো সেবা দেয়া।

গত নভেম্বর মাসে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের তিনটি আলাদা অভিযোগ গঠন করেন ইসরাইলের অ্যাটর্নি জেনারেল। তবে নেতানিয়াহু কোনো অন্যায় করেন নি বলে দাবি করে আসছেন। তাকে দায়মুক্তি পেতে হলে সংসদের অর্ধেকের বেশি সদস্যের সমর্থন পেতে হবে। সেই সমর্থন নেতানিয়াহু পাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

ইসরাইলের সংসদ 'নেসেট'

এই মুহূর্তে ইসরাইলের সংসদ- নেসেট ভেঙে দেয়া হয়েছে। তবে মার্চের পরে নতুন সংসদ বসতে পারে। মার্চে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন নেতানিয়াহুর দায়মুক্তি আবেদনের ওপর সিদ্ধান্ত নেয়া হবে। ইসরাইলের আইন অনুযায়ী, নেসেটের সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে দায়মুক্তি সুবিধা পান না। পরিস্থিতি অনুযায়ী তারা যদি মনে করেন তাহলে দায়মুক্তির আবেদন করতে পারেন। দায়মুক্তি পাবেন কিনা তা নির্ধারণ করেন সংসদ সদস্যরা। ক্ষমতাসীন কোনো প্রধানমন্ত্রী একবার অভিযুক্ত প্রমাণিত হলে তাকে পদত্যাগ করতে হয়। এ জন্য তার সামনে একটি নির্ধারিত সময় থাকে। তার মধ্যে তিনি দায়মুক্তির আবেদন না করলে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়।

ইসরাইলে জাতীয় নির্বাচন হয়েছে ২০১৯ সালের এপ্রিল ও সেপ্টেম্বর মাসে। ওই নির্বাচনগুলোতে নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির সঙ্গে ক্ষমতা নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয় মধ্যপন্থি ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির। কোনো দলই সরকার গঠনে সক্ষম হয় নি। ফলে আগামী মার্চ মাসে তৃতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২