আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ জানাল ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/west_asia-i76490-আমেরিকার_বিরুদ্ধে_জাতিসংঘে_অভিযোগ_জানাল_ইরাকের_পররাষ্ট্র_মন্ত্রণালয়
ইরাকের কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে দেশটির বেশ কয়েকজন কমান্ডারকে হত্যা করার প্রতিবাদ জানিয়ে আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়েছে ইরাক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে পাঠানো আলাদা চিঠিতে এ অভিযোগ জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৬, ২০২০ ১৩:৫৪ Asia/Dhaka
  • ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরাকের কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে দেশটির বেশ কয়েকজন কমান্ডারকে হত্যা করার প্রতিবাদ জানিয়ে আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়েছে ইরাক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে পাঠানো আলাদা চিঠিতে এ অভিযোগ জানিয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, ইরাকে ভূমিতে অবস্থান করে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা ইরাকের সার্বভৌমত্বকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। চিঠিতে মার্কিন হামলায় ইরাকি সেনা কমান্ডারদের নিহত হওয়ার ঘটনার নিন্দা জানানোর আহ্বান জানানো হয়েছে।

কাসেম সোলাইমানি ও আবু মাহদি আল-মুহানদিস

এর আগে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েল্লারকে তলব করে ইরানের কুদস বাহিনীর কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে।

ইরাকের পার্লামেন্টও গতকাল (রোববার) দেশটি থেকে অবিলম্বে মার্কিন সেনা বহিষ্কারের বিল পাস করেছে।

গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী ও দখলদার মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন শহীদ হন। তারও আগে গত সপ্তাহে হাশদ আশ-শাবির কয়েকটি ঘাঁটিতে মার্কিন বিমান হামলায় অন্তত ২৫ জওয়ান নিহত হন। #

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।