টি-ফোর বিমানঘাঁটিতে ইসরাইলি হামলা প্রতিহত করল সিরিয়ার বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i76713-টি_ফোর_বিমানঘাঁটিতে_ইসরাইলি_হামলা_প্রতিহত_করল_সিরিয়ার_বাহিনী
সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটিতে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালানো হয়েছে তবে সেগুলোকে ভূপাতিত করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৫, ২০২০ ০৬:৫০ Asia/Dhaka
  • সিরিয়ায় ইসরাইলের হামলা
    সিরিয়ায় ইসরাইলের হামলা

সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটিতে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালানো হয়েছে তবে সেগুলোকে ভূপাতিত করা হয়েছে।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে টি-ফোর বিমানঘাঁটিতে চালানো আগ্রাসনের বিরুদ্ধে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লড়াই করে এবং এবং বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

ইসরাইলি হামলার ফাইল ফটো

সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, গতকাল আল-তান্‌ফ এলাকা দিয়ে ঢুকে ইসরাইলি বিমান টি-ফোর বিমানঘাঁটিতে আগ্রাসন চালায়। সামরিক বাহিনী বলেছে, তারা সফলতার সাথে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। তবে এই আগ্রাসনে কিছু সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে।

গত কয়েক বছরে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপরে শত শত বার আগ্রাসন চালিয়েছে। সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চলছে এবং তারা পতনের মুখে রয়েছে। এ অবস্থায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পতন ঠেকাতে ইসরাইল দৃশ্যত সিরিয়ার ওপর হামলা চালাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৫