যৌথ নিরাপত্তা কৌশল গ্রহণ করুন: উপসাগরীয় দেশগুলোর প্রতি রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i76755-যৌথ_নিরাপত্তা_কৌশল_গ্রহণ_করুন_উপসাগরীয়_দেশগুলোর_প্রতি_রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি অভিন্ন নিরাপত্তা কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একতরফা নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে বিশ্বের সামনে এখন সময় এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৭, ২০২০ ০৮:৩৬ Asia/Dhaka
  • যৌথ নিরাপত্তা কৌশল গ্রহণ করুন: উপসাগরীয় দেশগুলোর প্রতি রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি অভিন্ন নিরাপত্তা কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একতরফা নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে বিশ্বের সামনে এখন সময় এসেছে।

ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তৃতায় ল্যাভরভ আরো বলেন, “সম্মিলিতভাবে একটি নিরাপত্তা কৌশল গ্রহণের জন্য আমরা পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। তাদেরকে এজন্য পরস্পরের মধ্যে আস্থা সৃষ্টি করতে হবে এবং একে অপরকে সামরিক মহড়ায় আমন্ত্রণ জানাতে হবে।”

ইনসেটে জেনারেল কাসেম সোলাইমানি

ল্যাভরভ বলেন, “পারস্য উপসাগরীয় এলাকায় যেসব ঘটনা ঘটছে তাতে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন।” পাশাপাশি তিনি বলেন, একতরফা নিষেধাজ্ঞা আজকের দুনিয়ায় বড় রকমের সমস্যা হয়ে দেখা দিয়েছে। এ ধরনের একতরফা নিষেধাজ্ঞা প্রকৃতপক্ষে এখন আর কাজও করছে না।

গত ৩ জানুয়ারি মার্কিন সেনারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে সন্ত্রাসী কায়দায় হত্যা করে। এরপর ৮ জানুয়ারি ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরান প্রতিশোধমূলক হামলা চালায়। এ অবস্থায় যখন পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রচণ্ড সামরিক ও রাজনৈতিক উত্তেজনা চলছে তখন ল্যাভরভ অভিন্ন নিরাপত্তা কৌশল গ্রহণের কথা বললেন।#

পার্সটুডে/এসআইবি/১৭