সৌদিতে মার্কিন সেনা উপস্থিতিরি খরচ বাবদ ৫০ কোটি ডলার দিল রিয়াদ
সৌদি আরবে মার্কিন সেনা উপস্থিতি বাবদ ওয়াশিংটনকে প্রথম চালানে ৫০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দিয়েছে রিয়াদ। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এ খবরে বলা হয়েছে এ অর্থ দেয়া হয়েছে গত বছরের ডিসেম্বরে।
পেন্টাগনের মুখপাত্র রেবেকা বিবারিচ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্পের দিক নির্দেশনা অনুযায়ী এটি সম্পন্ন হয়েছে। এ নির্দেশনায় সৌদি আরবে মোতায়েন মার্কিন প্রতিরক্ষা দফতরের ব্যয় বরাদ্দের খাতে সৌদিকে অর্থ যোগানোর কথা বলা হয়েছে। কথিত আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা, শত্রুতা এবং আগ্রাসন থেকে সৌদিকে রক্ষার জন্য দেশটিতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। কাজেই এ সব সেনা মোতায়েনের খরচ সৌদিকে বহন করতে হবে। রিয়াদ এ খরচ মেটাতে সম্মত হয়েছে উল্লেখ করে রেবেকা আরও জানান, এ খরচ বাবদ প্রথম চালানের অর্থ ওয়াশিংটনকে দেয়া হয়েছে।
অবশ্য, সৌদি আরব এরই মধ্যে একশ' কোটি ডলার মার্কিন ব্যাংক জমা দিয়েছে বলে গত সপ্তাহে দাবি করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা আরও সেনা পাঠাচ্ছে এবং সে জন্য অর্থও দিচ্ছে রিয়াদ।
এদিকে, মার্কিন সেনাদের শেষ পর্যন্ত ভাড়াটে বাহিনীর পর্যায়ে নামিয়ে আনা হয়েছে বলে স্বতন্ত্র প্রতিনিধি জাস্টিন অ্যামাশসহ অনেকেই ট্রাম্পের কঠোর সমালোচনার করছেন। এ ছাড়া, সৌদি থেকে পাওয়া অর্থ ট্রাম্প নিজের ব্যক্তিগত হিসাবে জমা করছেন বলেও অভিযোগ উঠেছে। এমএসএনবিসি'র সঙ্গে কথা বলার সময়ে ডেমোক্র্যাট প্রতিনিধি বারবারা লি এ অভিযোগ করেন। তিনি আরও বলেন, বিদেশি সরকারের কাছে মার্কিন সেনাদের ভাড়াটে সেনা হিসেবে বিক্রি করে দেয়া হচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।