ইরাকে মার্কিন দূতাবাসের কাছে আবার রকেট হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i76841-ইরাকে_মার্কিন_দূতাবাসের_কাছে_আবার_রকেট_হামলা
ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তায় ঘেরা গ্রিনজোনে মার্কিন দূতাবাসের কাছে আবার রকেট হামলা হয়েছে। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২১, ২০২০ ০৯:০৫ Asia/Dhaka
  • টাইগ্রিস নদীর তীরে অবস্থিত বাগদাদের গ্রিনজোনের সাধারণ দৃশ্য
    টাইগ্রিস নদীর তীরে অবস্থিত বাগদাদের গ্রিনজোনের সাধারণ দৃশ্য

ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তায় ঘেরা গ্রিনজোনে মার্কিন দূতাবাসের কাছে আবার রকেট হামলা হয়েছে। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

গতরাতে গ্রিনজোনে রকেট আঘাত হানার পর পরই তীব্রস্বরে সাইরেন বেজে ওঠে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে মার্কিন সেনারা  আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হত্যা করার কয়েকদিন পর এ হামলা হলো।

সমর্থকদের হাতে শহীদ জেনারেল কাসেম সোলাইমানি ও আবু মাহদি আল-মুহান্দিসের পোস্টার 

বাগদাদের গ্রিনজোনেই রয়েছে আমেরিকাসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস। এছাড়া, ইরাকের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের দপ্তর এবং সংসদ ভবন এলাকায় অবস্থিত।

কঠোর নিরাপত্তার চাদরে মোড়া হলেও বাগদাদের গ্রিনজোনে গত কয়েক মাসে বারবার রকেট হামলা হয়েছে। ইরাকে সাম্প্রতিক দিনগুলোতে যে অস্থিতিশীলতা চলছে তার পেছনে মার্কিন প্রশাসনের ইন্ধন রয়েছে বলে ইরাকিদের অনেকেই ক্ষুব্ধ। এছাড়া, পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসের হত্যাকাণ্ডকেও সহজভাবে মেনে নিতে পারেন নি ইরাকের জনগণ।#

পার্সটুডে/এসআইবি/২১