সৌদি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ইহুদিবাদী ইসরাইল: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i7843-সৌদি_সামরিক_বাহিনীকে_প্রশিক্ষণ_দিচ্ছে_ইহুদিবাদী_ইসরাইল_হিজবুল্লাহ
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ প্রধান শেখ নাঈম কাসেম বলেছেন, সৌদি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ইহুদিবাদী ইসরাইল। গোপন সম্পর্কের আওতায় এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে লেবাননের সংবাদ মাধ্যমকে জানান তিনি।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
এপ্রিল ২৬, ২০১৬ ১৫:৫০ Asia/Dhaka
  • সৌদি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ইহুদিবাদী ইসরাইল: হিজবুল্লাহ

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ প্রধান শেখ নাঈম কাসেম বলেছেন, সৌদি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ইহুদিবাদী ইসরাইল। গোপন সম্পর্কের আওতায় এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে লেবাননের সংবাদ মাধ্যমকে জানান তিনি।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে গোপন সম্পর্কটি সামরিক সহযোগিতায় রূপান্তরিত হওয়ার পর সৌদি আরবের কয়েক ডজন সেনা কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে ইসরাইল।

তিনি আরো বলেন, আরব লিগ এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি সৌদি চাপের মুখে হিজবুল্লাকে সন্ত্রাসী সংস্থা হিসাবে ঘোষণার পর এ প্রশিক্ষণ শুরু হয়।

এ সময়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আজ জুবাইয়ের বক্তব্যও তুলে ধরেন তিনি। চলতি মাসের গোড়ার দিকে মিশর লোহিত সাগরের দু’টি দ্বীপ সৌদি আরবের হাতে তুলে দেয়ার সময় এ বক্তব্য দিয়েছিলেন আজ জুবাইর। তিনি বলেছিলেন, এ দুই দ্বীপের বিষয়ে মিশরের দেয়া আইনি এবং আন্তর্জাতিক সব প্রতিশ্রুতি রক্ষা করবে রিয়াদ। এর মাধ্যমে ইসরাইলের প্রতি কায়রোর দেয়া প্রতিশ্রুতির কথাই পরিষ্কার ভাবে তুলে ধরা হয়েছে বলে জানান শেখ কাসেম।

শেখ কাসেম আরো বলেন, ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধা বা জনগণকে সহায়তা দেয়াকে অনেক বছর ধরেই এড়িয়ে গেছে সৌদি আরব। এ ছাড়া, আঞ্চলিক স্বার্থ ও স্থিতিশীলতার বিষয়ে ইরানের সঙ্গে সহযোগিতাও করে নি বলে জানান তিনি।#

মূসা রেজা/২৬