কুখ্যাত মোসাদের গুপ্ত হামলায় হিজবুল্লাহর এক সদস্য শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i78853-কুখ্যাত_মোসাদের_গুপ্ত_হামলায়_হিজবুল্লাহর_এক_সদস্য_শহীদ
লেবাননের দক্ষিণাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন সদস্য নিহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৬, ২০২০ ১১:৫৬ Asia/Dhaka
  • মোসাদের গুপ্ত হামলায় নিহত হিজবুল্লাহর সদস্য আলী মোহাম্মদ ইউনুস।
    মোসাদের গুপ্ত হামলায় নিহত হিজবুল্লাহর সদস্য আলী মোহাম্মদ ইউনুস।

লেবাননের দক্ষিণাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন সদস্য নিহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের দুইজন নিরাপত্তা কর্মকর্তা সংবাদ মাধ্যম এপিকে জানিয়েছেন যে গত শনিবার বিকেলে লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ে শহরের কাছে হিজবুল্লাহর সদস্য আলী মোহাম্মদ ইউনুসকে তার গাড়ির কাছে মৃত অবস্থায় পাওয়া গেছে। একজন নিারাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইউনুসের বুকে চারটি বুলেটের আঘাত পাওয়া গেছে এবং তাকে অন্তত দুইবার ছুরিকাঘাত করা হয়েছে। হত্যার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তারা।

লেবাননের হিজবুল্লাহ

এদিকে, লেবাননের রাষ্ট্র নিয়ন্ত্রিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, গত শনিবার ইউনুস নিহত হওয়ার কিছুক্ষণ পরই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ইউনুস ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সহযোগিতা করা ব্যক্তিদের শনাক্ত করার দায়িত্বে ছিলেন বলে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। হিজবুল্লাহ তার শোকা বার্তায় ইউনুসকে শহীদ হিসেবে আখ্যায়িত করে আরো বলেছে, ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে হত্যা করেছে।#

পার্সটুডে/এমবিএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।