ইয়েমেনে আজও সৌদি জোটের ১৫ দফা বিমান হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i79145-ইয়েমেনে_আজও_সৌদি_জোটের_১৫_দফা_বিমান_হামলা
যুদ্ধ বিরতির এক সপ্তাহ পরও সৌদি জোট ইয়েমেনের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। আজ (শুক্রবার) সকালেও সৌদি জোটের জঙ্গি বিমানগুলো ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় অন্তত ১৫ দফা বোমা হামলা চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৭, ২০২০ ১১:৪৭ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি বিমান হামলা (ফাইল ফটো)
    ইয়েমেনে সৌদি বিমান হামলা (ফাইল ফটো)

যুদ্ধ বিরতির এক সপ্তাহ পরও সৌদি জোট ইয়েমেনের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। আজ (শুক্রবার) সকালেও সৌদি জোটের জঙ্গি বিমানগুলো ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় অন্তত ১৫ দফা বোমা হামলা চালিয়েছে।

আলমাসিরা টিভি চ্যানেলের ওয়েব সাইট আরও জানিয়েছে, আজ সকালে সৌদি জঙ্গিবিমানগুলো ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ মাআরিব এবং আলজুফে বোমা বর্ষণ করেছে। মাআরিবের মাজযার শহরে ২ দফা এবং মাদগাল শহরে ৬ দফা বিমান হামলা চালানো হয়েছে। আল হাজম শহরেও অন্তত ৩ দফা হামলা চালিয়েছে সৌদি জোট। খাব এবং আশ-শায়াফ শহরেও ৪ দফা বোমা হামলা চালিয়েছে সৌদিআরব।
সৌদি জোটের মুখপাত্র তুর্কি আলমালেকি গত সপ্তায় ইয়েমেনে যুদ্ধবিরতি মেনে নেয়ার দাবি করেছে। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি দাবি করেছে: সৌদি জোট গত এক সপ্তায় অন্তত ২৩০ দফা বিমান হামলা চালিয়েছে এবং তাদের স্থলবাহিনীও ৩২ দফা হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির কোনো লক্ষণই সৌদি জোটের আচরণে নেই বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।