বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন সিনেটর
https://parstoday.ir/bn/news/west_asia-i8005-বাশার_আসাদের_সঙ্গে_সাক্ষাৎ_করলেন_মার্কিন_সিনেটর
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর ডিক ব্ল্যাক। রাজধানী দামেস্কে অনুষ্ঠিত আজকের (বৃহস্পতিবার) এ সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি সিরিয়ার সরকারকে সমর্থন দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
এপ্রিল ২৯, ২০১৬ ০০:৪৩ Asia/Dhaka
  • বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন সিনেটর

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর ডিক ব্ল্যাক। রাজধানী দামেস্কে অনুষ্ঠিত আজকের (বৃহস্পতিবার) এ সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি সিরিয়ার সরকারকে সমর্থন দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে দামেস্কে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় মার্কিন সিনেটর বলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সরাসরি কথা বলা ওয়াশিংটনের জন্য লাভজনক হবে। ডিক ব্লাক হচ্ছেন ভার্জিনিয়ার পার্ট-টাইম সিনেটর।

রিপাবলিকান দলের এ সিনেটর স্পষ্টভাষী বলে আমেরিকায় পরিচিত। তার আজকের এ বক্তব্য মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। কারণ মার্কিন কর্মকর্তারা সবসময় বলে আসছেন, প্রেসিডেন্ট আসাদ সিরিয়া শাসনের বৈধতা হারিয়েছেন।

প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠকের সময় ডিক ব্লাক বলেন, সিরিয়ায় কী ঘটছে তার আসল তথ্য থেকে বহু দূরে অবস্থান করছেন মার্কিন প্রশাসনের লোকজন। এ সময় প্রেসিডেন্ট আসাদ বলেন, সন্ত্রাসবাদের কোনো সীমারেখা নেই। সন্ত্রাসবাদ, চরমপন্থা ও ওয়াহাবিজমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যৌথ আন্তর্জাতিক প্রচেষ্টা দরকার।

দামেস্ক সফরের সময় মার্কিন সিনেটর সিরিয়ার অন্য অনেক কর্মকর্তার সঙ্গেও বৈঠক করেন। এসব বৈঠকে তিনি দামেস্ক-ওয়াশিংটন ভালো সম্পর্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।#

সিরাজুল ইসলাম/২৮