অস্ত্রের লড়াই-ই ইসরাইলি পরিকল্পনা ব্যর্থ করার প্রধান উপায়: হামাস
-
মুসা আবু মারজুক
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনে যেসব ভূখণ্ড দখল করার পরিকল্পনা নিয়েছে তা ভণ্ডুল করার প্রধান উপায় হচ্ছে অস্ত্রের লড়াই। হামাসের শীর্ষ পর্যায়ের নেতা মুসা আবু মারজুক একথা বলেছেন।
তিনি বলেন, ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জর্দান উপত্যকা সংযুক্ত করার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইল যে ষড়যন্ত্র করছে তা ফিলিস্তিনের ভূমি এবং সম্পদ চুরির নতুন পরিকল্পনা। এ পরিকল্পনা ব্যর্থ করতে অস্ত্রের লড়াইসহ সবধরনের উপায়-উপকরণ ব্যবহার করবে হামাস।
এর আগে হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসাম গত বৃহস্পতিবার সংযুক্তিকরণ পরিকল্পনাকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছে। এছাড়া, ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ ইসরাইলের সঙ্গে তাদের সমস্ত চুক্তি বাতিল করেছে। তেল আবিবের এ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমেরিকা একান্তভাবে সমর্থন দিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।