সিরিয়ায় ইসরাইলি হামলার নিন্দা জানাল ইরান, তুরস্ক ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i82549-সিরিয়ায়_ইসরাইলি_হামলার_নিন্দা_জানাল_ইরান_তুরস্ক_ও_রাশিয়া
সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের হামলা এবং সিরিয়ার কুর্দিদের সঙ্গে একটি মার্কিন কোম্পানির স্বাক্ষরিত তেল চুক্তির তীব্র নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া ও তুরস্ক। মঙ্গলবার জেনেভা বৈঠক শেষ হওয়ার পর ইরান, রাশিয়া ও তুরস্কের প্রতনিধিরা এক যৌথ বিবৃতিতে ওই নিন্দা জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৬, ২০২০ ০২:৫৩ Asia/Dhaka
  • বিগত কয়েক মাসে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় বহুবার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে (ফাইল ছবি)
    বিগত কয়েক মাসে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় বহুবার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে (ফাইল ছবি)

সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের হামলা এবং সিরিয়ার কুর্দিদের সঙ্গে একটি মার্কিন কোম্পানির স্বাক্ষরিত তেল চুক্তির তীব্র নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া ও তুরস্ক। মঙ্গলবার জেনেভা বৈঠক শেষ হওয়ার পর ইরান, রাশিয়া ও তুরস্কের প্রতনিধিরা এক যৌথ বিবৃতিতে ওই নিন্দা জানান।

বিবৃতিতে সিরিয়ায় ইসরাইলের অব্যাহত হামলাকে আন্তর্জাতিক আইন ও  সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিরোধী পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়।

সিরিয়ার তেল বিক্রির অর্থকে সেদেশের জনগণের সম্পদ হিসেবে অভিহিত করে বিবৃতিতে বলা হয়, দেশটির তেল সম্পদ কুক্ষিগত করার যে পদক্ষেপ মার্কিন কোম্পানিগুলো নিয়েছে তা নিন্দনীয়।

ইরান, রাশিয়া ও তুরস্কের যৌথ বিবৃতিতে সব ধরনের সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সিরিয়ার নয়া সংবিধান প্রণয়নের ব্যাপারে সিরিয়ার সরকার, বিরোধীদলগুলো ও আন্তর্জাতিক সমাজের অংশগ্রহণে মঙ্গলবার জেনেভায় তৃতীয় দফা ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের অবকাশে আলাদা ত্রিদেশীয় বৈঠকে করেন ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রতিনিধিরা।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।