সিরিয়ায় হাসপাতালে হামলার সঙ্গে সৌদি ঘোষণার সম্পর্ক
তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসীরা আলেপ্পোর ওই হাসপাতালে ৮০০ কেজি বিস্ফোরক-বাহী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর এসেছে।
সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসীদের নতুন অস্ত্রে সজ্জিত করার বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল জোবায়েরের ঘোষণার কয়েক ঘণ্টা পর হাসপাতালে ওই হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় গোটা হাসপাতালটি ধ্বংস হয়ে যায়।
গতকাল মঙ্গলবার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল আলেপ্পোর আবাসিক অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র ও মর্টারের গোলা নিক্ষেপ করেছে বলে একটি সূত্র জানিয়েছে।
সম্প্রতি সৌদি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় তৎপর আসাদ বিরোধী ‘যোদ্ধাদেরকে’ কাঁধে বহনযোগ্য বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ নানা ধরনের অস্ত্র দেয়ার দাবি জানিয়েছেন। এরপর থেকে সন্ত্রাসীদের গোলা বর্ষণে আলেপ্পোয় ৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সরকারি সেনা ও স্বেচ্ছাসেবী বাহিনীও এ সময়ের মধ্যে আলেপ্পোয় প্রায় ৫০০ সন্ত্রাসীকে হত্যা করেছে বলে কোনও কোনও সূত্র খবর দিয়েছে।#
মু. আমির হুসাইন/৪