নেতানিয়াহুর সফরের খবর ফাঁস: সৌদি সফর বাতিল করলেন মোসাদ প্রধান
https://parstoday.ir/bn/news/west_asia-i85116-নেতানিয়াহুর_সফরের_খবর_ফাঁস_সৌদি_সফর_বাতিল_করলেন_মোসাদ_প্রধান
ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন তার পরিকল্পিত সৌদি সফর বাতিল করেছেন। ইসরোইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সৌদি আরব সফরের কথা ফাঁস হওয়ার পর ইয়োসি কোহেন এ সফর বাতিল করলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৫, ২০২০ ১৪:০১ Asia/Dhaka
  • ইয়োসি কোহেন
    ইয়োসি কোহেন

ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন তার পরিকল্পিত সৌদি সফর বাতিল করেছেন। ইসরোইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সৌদি আরব সফরের কথা ফাঁস হওয়ার পর ইয়োসি কোহেন এ সফর বাতিল করলেন।

ইসরাইলের দৈনিক ইয়েদিয়োথ অহরোনথ পত্রিকায় অ্যালেক্স ফিশম্যান নামে একজন সামরিক বিশ্লেষক গতকাল (শুক্রবার) লিখেছেন, “রিয়াদ এ সফর বাতিল করেছে কারণ নেতানিয়াহু সৌদি আরবের নিওম শহরে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার ২৪ ঘণ্টার মধ্যে তা ফাঁস করে দিয়েছেন।

ফিশম্যান বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী এই বৈঠকের খবর প্রকাশ করে যে গর্ব দেখাতে চেয়েছেন তাতে ক্ষুব্ধ হয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদ এ বৈঠকের কথা অস্বীকার করলেও তা নাকচ করে দেন ইসরাইলের এ বিশ্লেষক। তিনি বলেন, সৌদি সরকারের অনুমতি নিয়ে বৈঠকের কথা ফাঁস করা হয়েছে এবং সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বই হচ্ছে এ খবর অস্বীকার করা।#

পার্সটুডে/এসআইবি/৫