গাজায় জেনারেল সোলাইমানির ছবি সম্বলিত বিশাল বিলবোর্ড স্থাপন; ইসরাইলের ক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i85700-গাজায়_জেনারেল_সোলাইমানির_ছবি_সম্বলিত_বিশাল_বিলবোর্ড_স্থাপন_ইসরাইলের_ক্ষোভ
ফিলিস্তিনের গাজায় শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ছবি সম্বলিত বিশাল বিলবোর্ড স্থাপিত হওয়ায় ক্ষুব্ধ হয়েছে দখলদার ইসরাইল। বার্তা সংস্থা 'তাসনিম' জানিয়েছে, সোমবার বিকেলে গাজার একটি সড়কে জেনারেল সোলাইমানির বিশাল ছবি স্থাপন করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২০ ১৩:১৫ Asia/Dhaka
  • গাজায় জেনারেল সোলাইমানির ছবি সম্বলিত বিশাল বিলবোর্ড স্থাপন; ইসরাইলের ক্ষোভ

ফিলিস্তিনের গাজায় শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ছবি সম্বলিত বিশাল বিলবোর্ড স্থাপিত হওয়ায় ক্ষুব্ধ হয়েছে দখলদার ইসরাইল। বার্তা সংস্থা 'তাসনিম' জানিয়েছে, সোমবার বিকেলে গাজার একটি সড়কে জেনারেল সোলাইমানির বিশাল ছবি স্থাপন করা হয়েছে।

সেখানে হামাস নেতা ইসমাইল হানিয়ার বক্তব্য লেখা রয়েছে। জেনারেল সোলাইমানির জানাজায় অংশ নিয়ে ইসমাইল হানিয়া বলেছিলেন, ইরানের এই জেনারেল হচ্ছেন মসজিদুল আকসার শহীদ।

শহীদ সোলাইমানির বিশাল ছবি স্থাপনের খবরে ক্ষুব্ধ হয়ে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আবিখাই আদরায়ি টুইটারে লিখেছেন, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। গাজার সড়কগুলোতে যখন কাসেম সোলাইমানির ছবি শোভা পাচ্ছে তখন কি আরব জনমত আপনাদের সঙ্গে সহমর্মিতা দেখাবে?

গতকাল গাজায় ১৩টি প্রতিরোধ সংগঠনের যৌথ মহড়া চলার সময় কাসেম সোলাইমানির ওই বিশাল ছবি গাজায় স্থাপন করা হয়।

চলতি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমান বন্দরের বাইরে মার্কিন হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাৎবরণ করেন।#

পার্সটুডে/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।