‘আগ্রাসন অব্যাহত রেখে সৌদি নিজেকে নিরাপদ রাখার আশা করতে পারে না’
https://parstoday.ir/bn/news/west_asia-i86089-আগ্রাসন_অব্যাহত_রেখে_সৌদি_নিজেকে_নিরাপদ_রাখার_আশা_করতে_পারে_না’
ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শরাফ আবদুল্লাহ বলেছেন, যতক্ষণ পর্যন্ত সৌদি আরব তার যুদ্ধাস্ত্রগুলো ইয়েমেনে বিরুদ্ধে ব্যবহার করবে ততক্ষণ পর্যন্ত রিয়াদ সরকার নিজেকে নিরাপদ রাখার আশা করতে পারে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৭, ২০২১ ১৫:৫০ Asia/Dhaka
  • হিশাম শরাফ আবদুল্লাহ
    হিশাম শরাফ আবদুল্লাহ

ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শরাফ আবদুল্লাহ বলেছেন, যতক্ষণ পর্যন্ত সৌদি আরব তার যুদ্ধাস্ত্রগুলো ইয়েমেনে বিরুদ্ধে ব্যবহার করবে ততক্ষণ পর্যন্ত রিয়াদ সরকার নিজেকে নিরাপদ রাখার আশা করতে পারে না।

কয়েকটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে হিশাম আবদুল্লাহ একথা বলেছেন। তিনি বলেন, যদি ইয়েমেন নিরাপত্তা না পায় তাহলে আগ্রাসিনকারী হিসেবে সৌদি আরব নিরাপত্তা পেতে পারেন না। হিশাম আব্দুল্লাহর বরাত দিয়ে ইয়েমেনের বার্তা সংস্থা সাবা নেট নিউজ আজ (রোববার) এ খবর দিয়েছে।

ইয়েমেনি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইয়েমেনের শহর ও গ্রাম ধ্বংস এবং বহু মানুষকে হত্যা করার জন্য সৌদি আরব তাদের উগ্রবাদী গেরিলাদেরকে পাঠিয়েছে কিন্তু তারা এ কাজের জন্য ফুল এবং হাততালি পেতে পারে না।

২০১৫ সালের মার্চ মাসে সৌদি আরব ও কয়েকটি আরব দেশ প্রতিবেশী ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালায়। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে নির্মূল করা এবং পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালের লক্ষ্য নিয়ে আগ্রাসন চালালেও আজ পর্যন্ত তার একটি লক্ষ্য অর্জন করতে পারে নি। বরং সর্বাত্মক অবরোধ এবং আগ্রাসনের ভেতর দিয়েও হুথি আনসারুল্লাহ আন্দোলন ও তাদের সমর্থিত সামরিক বাহিনী দিন দিন সৌদি আরবের বিরুদ্ধে প্রবল শক্তি নিয়ে রুখে দাঁড়িয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।