আবারো ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i87402-আবারো_ইসরাইলি_ক্ষেপণাস্ত্র_হামলা_প্রতিহত_করল_সিরিয়া
ইহুদিবাদী ইসরাইলের আরো একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। রাজধানী দামেস্কের পশ্চিমে গতরাতে ইহুদিবাদী সেনারা ওই হামলা চালায়।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ১২:৪৩ Asia/Dhaka
  • সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
    সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

ইহুদিবাদী ইসরাইলের আরো একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। রাজধানী দামেস্কের পশ্চিমে গতরাতে ইহুদিবাদী সেনারা ওই হামলা চালায়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সোমবার শুরুর দিকে কয়েক ঘণ্টা ধরে ইসরাইলি বাহিনী আগ্রাসন চালায় এবং সিরিয়ার সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশেই ইসরাইলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে।  তবে ইসরাইলি হামলায় সিরিয়ার পক্ষে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত কিছু বলে নি সানা। 

 ২০১১ সালে সিরিয়ার বর্তমান সঙ্কট শুরুর পর থেকে ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যেই আরব দেশটির ওপর আগ্রাসন চালিয়ে আসছে।  সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার হামা ও কুনেইত্রা প্রদেশসহ বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরাইল আগ্রাসন চালিয়েছে।

সিরিয়ায় যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে সহিংসতা চালিয়ে আসছে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাফল্যের পথে রয়েছে সরকারি সেনা ও মিত্র যোদ্ধারা।  এ অবস্থায় সন্ত্রাসীদের মনে চাঙ্গাভাব ধরে রাখার জন্য এবং সিরিয়ার সরকারের অবস্থান দুর্বল করতে ইহুদিবাদী ইসরাইল এসব আগ্রাসন চালিয়ে আসছে বলে পর্যবেক্ষক মহল মনে করে।#

পার্সটুডে/এসআইবি/১৫