রমজানেও থেমে নেই সৌদি আগ্রাসন;  বোমায় ২ ইয়েমেনি শিশু নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i90130-রমজানেও_থেমে_নেই_সৌদি_আগ্রাসন_বোমায়_২_ইয়েমেনি_শিশু_নিহত
পবিত্র রমজান মাসেও দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৫, ২০২১ ০৬:৩৭ Asia/Dhaka
  • সৌদি আগ্রাসনে উদ্বাস্তু হওয়া ইয়েমেনি শিশু
    সৌদি আগ্রাসনে উদ্বাস্তু হওয়া ইয়েমেনি শিশু

পবিত্র রমজান মাসেও দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে।  

গতকাল (বুধবার) সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশের মোনাবেহ এলাকায় বোমা হামলা চালায়। এতে অন্তত দুই শিশু নিহত এবং চারজন আহত হয়েছেন। 

এদিকে, আমেরিকাভিত্তিক  অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্ট’ বলছে,  ২০১৫ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া সৌদি আরবের আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনের এক লাখ মানুষ নিহত হয়েছে। 

সৌদি লিকস নামে একটি নিউজ ওয়েবসাইট গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, ভুয়া অজুহাত তুলে সৌদি সরকার  ইয়েমেনের শত শত নাগরিককে দেশে ফিরতে দিচ্ছে না।  এর মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। 

সংস্থাটি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, তারা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, যেসব ইয়েমেনি নাগরিক সৌদি আরব থেকে ফোর হুইল ড্রাইভ গাড়ি নিয়ে সীমান্ত পেরিয়ে ইয়েমেনে যেতে চাইছেন তাদেরকে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না। বলা হচ্ছে- এসব গাড়ি তারা দেশে ফিরে হুথি যোদ্ধাদের কাছে বিক্রি করে দেবে। ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আবদু রাব্বু মানসুর হাদি ফোর হুইল ড্রাইভ গাড়ি নিয়ে কোনো ইয়েমেনি নাগরিককে দেশে ফেরার অনুমতি না দিতে সৌদি সরকারকে সুপারিশ করেছে। তার পারমর্শ মতো সৌদি সরকার এ পদক্ষেপ নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।