পালমিরার উপকণ্ঠে চলছে দায়েশের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই
মে ১২, ২০১৬ ০৭:৩২ Asia/Dhaka
সিরিয়ার সদ্যমুক্ত ঐতিহাসিক নগরী পালমিরার উপকণ্ঠে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে সরকারি বাহিনীর প্রচণ্ড লড়াই চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক সেনা কর্মকর্তার বরাত দিয়ে সিরিয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, পালমিরার উত্তর-পশ্চিমে শায়ের গ্যাসক্ষেত্রের চারপাশে দায়েশের বিরুদ্ধে সিরিয় বিমান বাহিনী অভিযান চালিয়েছে। গত সপ্তাহে এ গ্যাসক্ষেত্র দখল করে নেয় সন্ত্রাসীরা।
এদিকে লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, মঙ্গলবার হোমস থেকে পালমিরাগামী প্রধান সড়ক বিচ্ছিন্ন করে দিয়েছে দায়েশ। কিন্তু সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর নাকচ করে দিয়েছে।#
মূসা রেজা/১২
ট্যাগ