চিত্রে গাজায় ইসরাইলের বর্বরোচিত বিমান হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i91472-চিত্রে_গাজায়_ইসরাইলের_বর্বরোচিত_বিমান_হামলা
গাজা উপত্যকার আবাসিক এলাকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ৯ শিশু ও ৫৭ বছর বয়সী এক নারীসহ ২৪ ফিলিস্তিনি শহীদ এবং ১০৩ জন আহত হয়েছেন। শহীদ এক শিশুর বয়স ১০ বছরের কম বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ১১, ২০২১ ০৮:২৪ Asia/Dhaka
  • চিত্রে গাজায় ইসরাইলের বর্বরোচিত বিমান হামলা

গাজা উপত্যকার আবাসিক এলাকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ৯ শিশু ও ৫৭ বছর বয়সী এক নারীসহ ২৪ ফিলিস্তিনি শহীদ এবং ১০৩ জন আহত হয়েছেন। শহীদ এক শিশুর বয়স ১০ বছরের কম বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইযাদ্দিন কাসসাম ব্রিগেডের মুখপাত্র জানিয়েছেন, আল-আকসা মসজিদ এবং পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ৬ ঘণ্টার মধ্যে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি আটককৃতদের মুক্তি না দিলে এর জবাব দেয়া হবে।

ডেডলাইন শেষ হওয়ার কয়েক মিনিট পর সোমবার সন্ধ্যায় আল কাসসাম ব্রিগেড পূর্ব জেরুজালেমে শতাধিক রকেট হামলা চালায়। এই রকেট হামলার পর ইসরাইলি বাহিনী গাজা উপত্যকার বেসামরিক এলাকায় বর্বরোচিত কায়দায় বিমান হামলা করে। এতে বহু ঘরবাড়ি ও শরণার্থী শিবির ধ্বংস হয়।

গতকালের এই হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।