ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল: ইসলামি জিহাদ আন্দোলন
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা বলেছেন, ইহুদিবাদী ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল একটি সরকার। তিনি আরো বলেছেন, প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে আমরা ইসরাইলকে নতজানু হতে বাধ্য করব। আমরা তাদের বিরুদ্ধে ভয়াবহ আঘাত করব।
তিনি সোমবার গাজায় দেয়া এক বক্তব্যে এ প্রত্যয় ব্যক্ত করেছেন বলে আল-মায়াদিন জানিয়েছে। নাখালা বলেন, আমরা একটি বৃহৎ যুদ্ধে লিপ্ত রয়েছি যা গোটা ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে চলছে। ফিলিস্তিনি জাতি বায়তুল মুকাদ্দাস ও আল-আকসা মসজিদ রক্ষার ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা করেছে।
ফিলিস্তিনি জাতি অবরুদ্ধ ও কঠিন অবস্থার মধ্যে থাকা সত্ত্বেও ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব বলেন, প্রতিরোধ আন্দোলনের মোকাবিলায় ইহুদিবাদী ইসরাইল নিজের অক্ষমতা প্রমাণ করেছে। তারা ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে পেরে না উঠে বেসামরিক অবস্থানে কাপুরুষোচিত হামলা চালিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।