সিরিয়ার দেইর আজ-জোরে তীব্র লড়াই; ২০০ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i9532-সিরিয়ার_দেইর_আজ_জোরে_তীব্র_লড়াই_২০০_সন্ত্রাসী_নিহত
সিরিয়ার দেইর আজ-জোর শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের দফায় দফায় গাড়ি বোমা হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। পাশাপাশি কয়েকটি লড়াইয়ে অন্তত ২০০ সন্ত্রাসী নিহত হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ১৬, ২০১৬ ২২:০১ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সিরিয়ার দেইর আজ-জোর শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের দফায় দফায় গাড়ি বোমা হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। পাশাপাশি কয়েকটি লড়াইয়ে অন্তত ২০০ সন্ত্রাসী নিহত হয়েছে।

গত কয়েকদিনে দেইর আজ-জোর শহরে সন্ত্রাসীরা অন্তত ৫০টি হামলা চালিয়েছে এবং সিরিয়ার সেনারা সেসব হামলার জবাব দিয়েছে। এছাড়া, সন্ত্রাসীরা গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে সেনাবাহিনীর অন্তত সাতটি ঘাঁটিতে হামলার চেষ্টা করেছে। সেনা ইউনিটগুলো এসব হামলার প্রচেষ্টা নস্যাৎ করে দিতে সক্ষম হয়। এসব লড়াইয়ে সন্ত্রাসীদের বহু সামরিক যান ধ্বংস হয়েছে।

রোববার সন্ত্রাসীরা দেইর আজ-জোর শহরের বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করলে সেখানে তারা চরম বিপর্যয়ের মুখে পড়ে। সামরিক বাহিনীর পাল্টা হামলায় দিশেহারা হয়ে তারা বহু লাশ ও আহত সন্ত্রাসীকে ফেলে রেখে পালাতে বাধ্য হয়।

এদিকে, দেইর আজ জোরে দায়েশের সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে সিরিয়ার সেনা ও জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী। এসব লড়াইয়ের পর সেখানকার খাদ্য গুদামগুলো দখলে নিতে সক্ষম হয়েছে সামরিক বাহিনী। এ সময় মারা গেছে দায়েশের সিনিয়র কমান্ডার মোস্তাফা আল-হাদাভি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭