তুরস্কে চলমান সামরিক মহড়ায় অংশ নিচ্ছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i9535-তুরস্কে_চলমান_সামরিক_মহড়ায়_অংশ_নিচ্ছে_সৌদি_আরব
তুরস্কের আঙ্কারা এবং ইসমিরে চলমান বহুজাতিক বাহিনীর সামরিক মহড়ায় অংশ গ্রহণ করছে সৌদি স্থল ও নৌবাহিনী । সৌদি সূত্র থেকে এ মহড়াকে এ জাতীয় অন্যতম বৃহত্তম সামরিক মহড়া হিসেবে অভিহিত করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০১৬ ০৩:৪০ Asia/Dhaka
  • সাগরে টহল দিচ্ছে সৌদি নৌবাহিনীর জাহাজ(ফাইল ছবি)
    সাগরে টহল দিচ্ছে সৌদি নৌবাহিনীর জাহাজ(ফাইল ছবি)

তুরস্কের আঙ্কারা এবং ইসমিরে চলমান বহুজাতিক বাহিনীর সামরিক মহড়ায় অংশ গ্রহণ করছে সৌদি স্থল ও নৌবাহিনী । সৌদি সূত্র থেকে এ মহড়াকে এ জাতীয় অন্যতম বৃহত্তম সামরিক মহড়া হিসেবে অভিহিত করা হয়েছে।

তুর্কি এ মহড়াকে ইএফইএস ২০১৬ বলা হচ্ছে। সৌদি নৌ কমান্ডার কর্নেল আলি বিন মোহাম্মদ আস-শাহরি একে অন্যতম বৃহত্তম সামরিক মহড়া হিসেবে অভিহিত করেছেন। মহড়া একমাস ধরে চলবে উল্লেখ করে তিনি আরো বলেন, এটি আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করবে। তিনি বলেন, অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সংহতি জোরদারের পাশাপাশি এ মহড়া সন্ত্রাসী সংস্থাগুলো মোকাবেলা করার ইচ্ছাশক্তি জোরদার করবে। চলমান মহড়া অংশগ্রহণকারী দেশগুলোর সক্ষমতা এবং দক্ষতা বাড়াবে বলেও জানান তিনি।

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের অন্যতম সদস্য দেশ সৌদি আরব এবং তুরস্ক। ইরাক এবং সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত অভিযানে জড়িত রয়েছে এ জোট।#

পার্সটুডে/মূসা রেজা/১৭