দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i95526-দক্ষিণ_লেবাননে_বিমান_হামলা_চালিয়েছে_ইহুদিবাদী_ইসরাইল
লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এর আগে ওই এলাকায় ব্যাপকভাবে কামানের গোলাবর্ষণ করেছে ইহুদিবাদী সেনারা। গতকাল (বুধবার) ইসরাইলের অভ্যন্তরে লেবানন থেকে তিনটি রকেট হামলা হয়েছে বলে দাবি করে ইসরাইল এই ব্যাপক বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ করল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৫, ২০২১ ১০:৫১ Asia/Dhaka
  • ইসরাইলি জঙ্গিবিমান
    ইসরাইলি জঙ্গিবিমান

লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এর আগে ওই এলাকায় ব্যাপকভাবে কামানের গোলাবর্ষণ করেছে ইহুদিবাদী সেনারা। গতকাল (বুধবার) ইসরাইলের অভ্যন্তরে লেবানন থেকে তিনটি রকেট হামলা হয়েছে বলে দাবি করে ইসরাইল এই ব্যাপক বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ করল।

ফিলিস্তিনের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, আজ সকালের দিকে ইসরাইলি বিমান থেকে দক্ষিণ লেবাননে হামলা চালানো হয়। হামলার কথা নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। তারা দাবি করেছে, দক্ষিণ লেবাননের যেসব এলাকাকে রকেট উৎক্ষেপণের লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছিল সেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। বিমান হামলার আগে ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননে কামানের অন্তত ১০০ রাউন্ড গোলাবর্ষণ করে।

ইহুদিবাদী সেনাদের লেবাননে কামানের গোলাবর্ষণ

এর আগে গত মে মাসে ইহুদিবাদী ইসরাইল যখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাচ্ছিল তখন লেবানন থেকে ইসরাইল অভিমুখে কয়েকটি রকেট ছোঁড়া হয়।

১৯৬৭ সালের পর থেকে লেবানন এবং ইহুদিবাদী ইসরাইল কার্যত যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রয়েছে। ওই বছর আরব-ইসরাইল যুদ্ধের সময় ইহুদিবাদীরা লেবাননের শেবা ফার্ম এলাকা দখল করে নেয়।#

পার্সটুডে/এসআইবি/৫