লেবাননের হিজবুল্লাহকে সহযোগিতা করতে প্রস্তুত
https://parstoday.ir/bn/news/west_asia-i95620-লেবাননের_হিজবুল্লাহকে_সহযোগিতা_করতে_প্রস্তুত
ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী সংগঠন কাতাইব হিজবুল্লাহ এবং আন-নুজাবা লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে। সংগঠনটি বলেছে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে তারা লেবাননের হিজবুল্লাহকে সম্পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৭, ২০২১ ১২:৩২ Asia/Dhaka
  • কাতাইব হিজবুল্লাহর যোদ্ধারা (ফাইল ফটো)
    কাতাইব হিজবুল্লাহর যোদ্ধারা (ফাইল ফটো)

ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী সংগঠন কাতাইব হিজবুল্লাহ এবং আন-নুজাবা লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে। সংগঠনটি বলেছে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে তারা লেবাননের হিজবুল্লাহকে সম্পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী বৃহত্তর ফ্রন্ট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির শরিক দল হলো কাতাইব হিজবুল্লাহ ও আন-নুজাবা।

গতকাল (শুক্রবার) হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে যে রকেট হামলা চালিয়েছে তাতে অভিনন্দন জানিয়ে সন্তোষ প্রকাশ করে কাতাইব হিজবুল্লাহ লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে অভিনন্দন জানিয়েছে।

আন-নুজাবা সংগঠনের যোদ্ধাদের ফ্ল্যাগ-মার্চ

কাতাইব হিজবুল্লাহ বলেছে, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলকে শক্ত জবাব দিয়েছে। সংগঠনটি আরো বলেছে, হিজবুল্লাহ যোদ্ধারা প্রমাণ করে দিয়েছেন যে, তারা ইহুদিবাদী ইসরাইলের যেকোনো হঠকারিতার জবাব দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত।

কাতাইব হিজবুল্লাহ মুসলিম দেশগুলো বিশেষ করে ইরাক ও সিরিয়ার জনগণকে লেবাননের জনগণের পক্ষে একই রকম সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছে যেমন সমর্থন দিয়েছে শয়তানী চক্র সমর্থিত তাকফিরি সন্ত্রাসীদের মোকাবেলায় হিজবুল্লাহর যোদ্ধারা।#

পার্সটুডে/এসআইবি/৭