ইরান থেকে তেল বহনকারী জাহাজ ‘লেবাননের ভূখণ্ড’: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i96176-ইরান_থেকে_তেল_বহনকারী_জাহাজ_লেবাননের_ভূখণ্ড’_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শত্রুদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান থেকে কয়েকটি জাহাজে করে জ্বালানি তেল আনা হচ্ছে এবং সমুদ্রে এসব জাহাজকে হিজবুল্লাহ লেবাননের নিজস্ব ভূখণ্ড হিসেবে বিবেচনা করছে। তিনি এ কথার মধ্য দিয়ে দৃশ্যত ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২০, ২০২১ ০৩:৪৪ Asia/Dhaka
  • হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শত্রুদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান থেকে কয়েকটি জাহাজে করে জ্বালানি তেল আনা হচ্ছে এবং সমুদ্রে এসব জাহাজকে হিজবুল্লাহ লেবাননের নিজস্ব ভূখণ্ড হিসেবে বিবেচনা করছে। তিনি এ কথার মধ্য দিয়ে দৃশ্যত ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

গতকাল (বৃহস্পতিবার) মহানবী (স) এর প্রাণপ্রিয় নাতি এবং পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম হোসাইন (আ) এর শাহাদাত বার্ষিকী স্মরণে টেলিভিশনে দেয়া বক্তৃতায় হাসান নাসরুল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, লেবাননের জনগণের দুঃখ দুর্দশা দূর করার জন্য ইরান থেকে তেল আনার ব্যবস্থা করা হয়েছে। এরইমধ্যে তেলভর্তি জাহাজ ইরান থেকে লেবাননের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আরো কয়েকটি জাহাজ পরপর রওনা দেবে। আমরা আমাদের জনগণের অপমান বরদাস্ত করব না।

হিজবুল্লাহ মহাসচিব সুস্পষ্ট করে বলেন, যখন থেকে তেল ভর্তি জাহাজ যাত্রা শুরু করেছে তখন থেকেই হিজবুল্লাহ ওই জাহাজকে লেবাননের ভূখণ্ড হিসেবে বিবেচনা করছে। লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর জন্য তিনি ইরান সরকারকে ধন্যবাদ জানান।

ইরানের একটি তেল ট্যাংকারের পাশ দিয়ে বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র একটি স্পিডবোট যাচ্ছে (ফাইল ফটো)

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান লেবাননের জনগণের পাশে দাঁড়ালেও গত চার দশক ধরে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে বিরত রয়েছে। আমাদের সিদ্ধান্ত আমাদের নিজেদের। আমরা কারো অস্ত্র হিসেবে ব্যবহৃত হই না এবং অন্যরা যেমন, তেমন আমরা কারো গোলাম নই।”

প্রচণ্ড জ্বালানি সংকটে ভোগা লেবাননের জন্য এর আগে কয়েক দফায় হিজবুল্লাহ মহাসচিব ইরান থেকে তেল আমদানির ইচ্ছা ব্যক্ত করেছেন। গত রোববার তিনি বলেছিলেন, হিজবুল্লাহ অবশ্যই ইরান থেকে তেল আমদানি করবে এবং তা করবে প্রকাশ্য দিনের আলোয়, রাতের আঁধারে নয়।#

পার্সটুডে/এসআইবি/২০