ইসরাইলের ছোঁড়া ২৪টির মধ্যে ২২টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i96238-ইসরাইলের_ছোঁড়া_২৪টির_মধ্যে_২২টি_ক্ষেপণাস্ত্র_ভূপাতিত_করেছে_সিরিয়া
রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল গত বৃহস্পতিবার সিরিয়ার দামেস্ক এবং হোমস শহরের ওপর যে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তার মধ্যে ২২টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২১, ২০২১ ১৩:৫৪ Asia/Dhaka
  • সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে
    সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে

রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল গত বৃহস্পতিবার সিরিয়ার দামেস্ক এবং হোমস শহরের ওপর যে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তার মধ্যে ২২টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

সিরিয়ায় অবস্থিত রুশ সামরিক বাহিনীর রিকনসিলেশন সেন্টারের প্রধান রিয়ার অ্যাডমিরাল ভ্লাদিমির কুলিত এ ঘোষণা দেন। বৃহস্পতিবার লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইহুদিবাদী ইসরাইলের ছয়টি বিমান থেকে সিরিয়া অভিমুখে ২৪টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সিরিয়া রাশিয়ার দেয়া পানৎসির এবং বাল্ক-এম টু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে।

পানৎসির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কারভাবে জানা না গেলেও লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, হিজবুল্লাহ যোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে ইসরাইলে হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২১