ইরাক থেকে সিরিয়ায় গেলেন ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান
-
আমির আব্দুল্লাহিয়ান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ইরাক সফর শেষে সিরিয়ায় গেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি তার দ্বিতীয় বিদেশ সফর।
বার্তা সংস্থা 'ইসনা' জানিয়েছে, আজ (রোববার) তিনি সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে পৌঁছেছেন।
সিরিয়া সফরে তিনি সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদসহ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।
এর আগে তিনি গতকাল ইরাকে পৌঁছান এবং সেখানে বাগদাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। বাগদাদে অবস্থানকালে তিনি ইরাকের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বাগদাদ সম্মেলনে সিরিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। এ কারণে ইরাক সফরের আগে তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘আমরা মনে করি ইরাকের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে সিরিয়াকেও এই সম্মেলনে আমন্ত্রণ জানানো উচিৎ ছিল।’ বাগদাদ সম্মেলন ইস্যুতেও ইরান সিরিয়ার সঙ্গে কথা বলবেন বলেও জানান আমির আব্দুল্লাহিয়ান।#
পার্সটুডে/এসএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।