ইরাকে মার্কিন দূতাবাসে আবারও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা
-
মার্কিন দূতাবাস
ইরাকে নিযুক্ত মার্কিন বাহিনী বাগদাদ দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘সি-আরএএম’ এর পরীক্ষা চালিয়েছে।
অনেকেই ভেবেছিল ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি। ঘটনার পরে খোঁজ নিয়ে জানা গেছে, বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পরখ করে দেখেছে।
কার্যকারিতা পরখ করতে গিয়ে ব্যবহার করেছে যুদ্ধ সরঞ্জাম। এ সময় দূতাবাসের ফটকগুলো বন্ধ রাখা হয়। বাইরে থেকেও বিকট শব্দ শোনা যায়।
তবে ইরাকের কয়েক জন রাজনীতিবিদ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দূতাবাস হচ্ছে কূটনৈতিক স্থাপনা। কিন্তু বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস সামরিক স্থাপনায় পরিণত হয়েছে যা ইরাকসহ গোটা অঞ্চলের জন্যই বিপজ্জনক।
ইরাকি জনগণের একটা বড় অংশই সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে সেদেশের সংসদে একটি বিল পাস হয়েছে।#
পার্সটুডে/এসএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।