ইসরাইলের ২৪ ক্ষেপণাস্ত্রের মধ্যে ২১টি ধ্বংস করেছে সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i96902-ইসরাইলের_২৪_ক্ষেপণাস্ত্রের_মধ্যে_২১টি_ধ্বংস_করেছে_সিরিয়া
রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, শুক্রবার রাতে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য যে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তার মধ্যে ২১টি ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২১ ১৬:১৬ Asia/Dhaka
  • বাক-এম-২ই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    বাক-এম-২ই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, শুক্রবার রাতে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য যে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তার মধ্যে ২১টি ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী।

সিরিয়ায় রাশিয়ার রিকনসিলেশন সেন্টারের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত এ তথ্য জানিয়েছেন।

পান্তশির এস-১ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

তিনি বলেন, ৩ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরাইলের বিমান বাহিনী এফ-১৫ বিমান থেকে দামেস্ক শহর লক্ষ্য করে ২৪টি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কিন্তু সিরিয়ার সামরিক বাহিনী রুশ নির্মিত বাক-এম-২ই এবং পান্তশির এস-১ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ২১ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়।#

পার্সটুডে/এসআইবি/৪