সিরিয়া ও ইরাকে তুরস্কের সামরিক হস্তক্ষেপের নিন্দা করল আরব লিগ
ইদলিবে ৩ তুর্কি সেনা নিহত ও ৩ জন আহত
সেপ্টেম্বর ১২, ২০২১ ০৮:১৭ Asia/Dhaka
-
ইদলিবে তুর্কি সেনা (ফাইল ছবি)
উত্তর-পশ্চিম সিরিয়ায় বোমা বিস্ফোরনে তিন তুর্কি সেনা নিহত ও তাদের তিন জন আহত হয়েছে।
তুর্কি সেনারা ওই অঞ্চলে ইদলিব সড়ক ধরে কাফারিয়া অঞ্চলের দিকে এগুতে থাকলে ওই পথে এই বিস্ফোরণ ঘটে। ইরানের বার্তা সংস্থা ফার্স এ খবর দিয়েছে। তুর্কি সরকার তাদের দুই সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে বলে কোনো কোনো সূত্র খবর দিয়েছে।
সন্ত্রাস দমনের নামে তুর্কি সেনারা দুই বছরেরও বেশি সময় ধরে সিরিয়ার ভেতরে অবস্থান করছে।সিরিয়ার সরকার ও জনগণ এর তীব্র বিরোধিতা করে আসছে।
গত বৃহষ্পতিবার আরব লিগ সিরিয়া ও ইরাকে তুরস্কের সামরিক হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে। আরব লিগের এক বৈঠকে ওই নিন্দা জানানো হয়। #
পার্সটুডে/এমএএইচ/১২
ট্যাগ