বিরোধপূর্ণ পানিসীমায় তেল উত্তোলনে ইসরাইলের তোড়জোড়; লেবাননের প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i97568-বিরোধপূর্ণ_পানিসীমায়_তেল_উত্তোলনে_ইসরাইলের_তোড়জোড়_লেবাননের_প্রতিবাদ
বিরোধপূর্ণ পানিসীমায় তেল ও গ্যাস উত্তোলন তৎপরতার ইসরাইলি সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছে লেবানন সরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২১ ১৩:১০ Asia/Dhaka
  • বিরোধপূর্ণ পানিসীমায় তেল উত্তোলনে ইসরাইলের তোড়জোড়; লেবাননের প্রতিবাদ

বিরোধপূর্ণ পানিসীমায় তেল ও গ্যাস উত্তোলন তৎপরতার ইসরাইলি সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছে লেবানন সরকার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (রোববার) এক চিঠিতে বিরোধপূর্ণ এলাকায় যেকোনো ধরণের খননকাজ থেকে ইসরাইলকে বিরত রাখতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

এতে আরও বলা হয়েছে, এ ধরণের যেকোনো পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে গণ্য হবে। লেবাননের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় জাতিসংঘকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বৈরুত।

শনিবার খবর এসেছে ইহুদিবাদী ইসরাইল লেবাননের সঙ্গে বিরোধপূর্ণ এলাকায় তেল ও গ্যাস উত্তোলনের জন্য মার্কিন কোম্পানি হেলিবার্টনকে দায়িত্ব দিয়েছে। এরপরই নিরাপত্তা পরিষদে গেল লেবানন।

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এ বিষয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

সংসদ স্পিকার নাবি বেরিও ইসরাইলের সম্ভাব্য নতুন আগ্রাসী তৎপরতা বন্ধে পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।