ইরানি তেলের পঞ্চম চালান প্রবেশ করেছে লেবাননে
https://parstoday.ir/bn/news/west_asia-i97728-ইরানি_তেলের_পঞ্চম_চালান_প্রবেশ_করেছে_লেবাননে
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে পাঠানো তেলের পঞ্চম চালান লেবাননে প্রবেশ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২১ ১১:৪৬ Asia/Dhaka
  • লেবাননে প্রবেশ করেছে ইরানি তেলের পঞ্চম চালান
    লেবাননে প্রবেশ করেছে ইরানি তেলের পঞ্চম চালান

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে পাঠানো তেলের পঞ্চম চালান লেবাননে প্রবেশ করেছে।

লেবাননের গণমাধ্যম গতকাল (বুধবার) এ খবর দিয়েছে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার হারমেল আল-কাাসির সীমান্ত পেরিয়ে তেলের এই চালান লেবাননে প্রবেশ করে।

মার্কিন সরকার যখন ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং লেবাননের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তখন সেই নিষেধাজ্ঞা অমান্য করে তেহরান বৈরুতকে সহযোগিতা করার জন্য এই জ্বালানি তেল পাঠালো।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নিয়ন্ত্রণ এবং দেশটির জনগণের ওপর সংগঠনটির প্রভাব যাতে প্রবলভাবে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য বৈরুতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। এ অবস্থায় হিজবুল্লাহ অঙ্গীকার ব্যক্ত করেছে যে, তারা ইরান থেকে তেল আমদানি অব্যাহত রাখবে।

গত ১৮ আগস্ট যখন ইরান থেকে প্রথম তেলবাহী জাহাজ লেবাননের উদ্দেশ্যে পাঠানো হয় তখন হিজবুল্লাহ ঘোষণা করেছিল, তারা তেলবাহী এই জাহাজকে সমুদ্রে লেবাননের ভূখণ্ড হিসেবে বিবেচনা করবে। এর মধ্যদিয়ে হিজবুল্লাহ মূলত আমেরিকা ও ইসরাইলকে সতর্ক করেছিল যাতে তারা কোনো ধরনের নাশকতার পরিকল্পনা না করে।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।